- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ছাই

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের কামারগাঁও গ্রামে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার বেলা সাড়ে ১১টায় বাসনা সরকার (৭৫). প্রীতি রঞ্জন সরকার (৫৫) এবং রতিন্দ্র সরকারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসীর ধারনা বাসনা সরকারের ঘরের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এক পর্যায়ে পাশের প্রীতি রঞ্জন সরকার ও রতিন্দ্র সরকারের বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। গ্রামের লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে রতিন্দ্র সরকারের নগদ ষাট হাজার টাকা সহ অন্যান্যদের ঘরে সমস্ত আসবাবপত্র পুড়ে যায়। এতে তাদের দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
এদিকে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব ও প্রকল্প কর্মকর্তা মো. এরশাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিটি পরিবারকে দুইবান টিন ও নগদ ৬ হাজার টাকা, পঞ্চাশ কেজি চাল ও দুইটি করে কম্বল প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ফেনারবাক ইউপি সচিব অজিত কুমার রায়, ইউপি সদস্য কনিকা রাণী তালুকদার, শাফায়ত উল্লাহ, সজল পুরকায়স্থ প্রমুখ।

  • [১]