- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে অফিসার্স ক্লাব ও কাঁচাবাজারের উদ্বোধন

জামালগঞ্জ সংবাদদাতা
জামালগঞ্জ উপজেলায় অফিসার্স ক্লাব ও কাঁচাবাজারের উদ্বোধন করেছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। সোমবার সকালে জামালগঞ্জ শিল্পকলার সামনে অফিসার্স ক্লাব উদ্বোধনকালে সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগ সরকার সর্বক্ষেত্রে উন্নয়নের স্বাক্ষর রেখেছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বেগবান করতে সরকারি কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কর্মব্যস্ততা শেষে নির্মল কিছু সময় কাটাতে দেশের প্রত্যেক জেলা ও উপজেলায় অফিসার্স ক্লাব রয়েছে। জামালগঞ্জে আগেও উপজেলা রেস্ট হাউসে অস্থায়ীভাবে অফিসার্স ক্লাব ছিল। তাদের বিনোদনের কোন জায়গা ছিল না। তাই সুন্দর পরিবেশে নতুন করে উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব নির্মাণ করা হয়েছে।
অফিসার্স ক্লাব উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, সহকারী কমিশনার (ভূমি) মো. অলিদুজ্জামান, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আব্দুল মালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাম কুমার সাহাসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

  • [১]