জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক রাধারমণ পরিষদের সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা রাধারমণ পরিষদের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমিতে প্রতিযোগিতার পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার।
সংগীত শিল্পী রুবেল তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল—ইকবাল আল—আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, উপজেলা রাধারমণ পরিষদের সাধারণ সম্পাদক শাহানা আল—আজাদ, সাংগঠনিক সম্পাদক মারজানা ইসলাম শিবনা।
সার্বিক সহযোগীতায় ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য, পরিষদের সহ সভাপতি বিপ্লব বনিক।
বিচারক মন্ডলীর দায়িত্বে ছিলেন শান্তিময় ভট্টাচার্য, দিপালী রানী তালুকদার, দিব্যক পুরকায়স্থ। যন্ত্রে ছিলেন ননী গোপাল তালুকদার, স্বপন তালুকদার।
প্রতিযোগিতায় উপজেলার ৬টি ইউনিয়ন থেকে অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।