জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া আবুল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আবুল এর মৃত্যু হয়। আবুলের বাড়ী লক্ষীপুর (চাটনী পাড়া) গ্রামে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার জানান, আবুল লক্ষীপুর (চাটনী পাড়ার) একজন মৎসজীবী। বন্যা কবলিত হয়ে ওই এলাকার নির্ধারিত আশ্রয়কেন্দ্রে ছিল। বুধবার ভোরে তার মৃত্যু হয়।