- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে আ.লীগের মিছিল সমাবেশ

স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ প্রশাসক, জেলা যুবলীগের আহ্বায়ক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শুক্রবার দুপুরে জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে উপজেলার সদর ও সাচনাবাজারে আনন্দ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রথমে উপজেলা সদরে আনন্দ মিছিল বের হয়, মিছিল শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সাচনাবাজারে আনন্দ মিছিল বের করে নেতাকর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের একাংশের সভাপতি করুনা সিন্ধু তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ আল আজাদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‘জেলা আওয়ামী লীগের সম্মেলনে মুক্তিযুদ্ধের চেতনার বিজয়, গণমানুষের বিজয় হয়েছে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার পক্ষের বিজয় হয়েছে। নেতৃত্বে সঠিক পরিবর্তন এসেছে। সম্মেলন বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের চেতনা ও আদর্শের নেতৃত্ব বাছাই হয়েছে। এই সম্মেলন নিয়ে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা খুশি ও আনন্দিত। ’
সভায় আরো বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, জামালগঞ্জ উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল মুকিত, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন তালুকদার, আ.লীগ নেতা সায়েম পাঠান, আবুল কালাম সরকার, আবু তাহের, যুবলীগ নেতা আবুল আজাদ, বুরহান উদ্দিন, আব্দুল লতিফ নাজেল, মলি হোসেন, ধর্মপাশা পাইকরহাটী ইউপি চেয়ারম্যান ফেরদৌস আহমদ প্রমুখ।  

  • [১]