- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে ইউপি সদস্য ও সদস্যাদের শপথ গ্রহণ

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের ৪ ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য ও সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে নব-নির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা।
উপজেলার বেহেলী, ফেনারবাঁক, ভীমখালী, সাচনাবাজার ইউনিয়নের ৪৮ জন সদস্যের শপথ অনুষ্ঠানে  উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সামছুল আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, সাচনাবাজারের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, ফেনারবাঁকের  চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, ইউপি সচিব ও গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • [১]