- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে ইউসুফ আল আজাদ ম্মরণে শোকসভা

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জের প্রয়াত উপজেলা চেয়ারম্যান, সাচনা বাজার বণিক সমিতির আমৃত্যু সভাপতি ও মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় সাচনা বাজার বণিক সমিতির আয়োজনে ঐতিহাসিক বটতলায় এ শোকসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাচনা বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি চিত্ত রঞ্জন পাল।
উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নূরুল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সহ সভাপতি করুণা সিন্ধু তালুকদার, আব্দুল মুকিত চৌধুরী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সাবেক উপসচিব বীর মুক্তিযোদ্ধা মো. রইছ উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমা-ার আব্দুর রাজ্জাক তালুকদার, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান নূরুল হক আফিন্দী ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি এএইচএম ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম কলমদর, বিশিষ্ট ব্যবসায়ী পংকজ পাল চৌধুরী, কৃপেশ চন্দ্র বণিক, উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, জামালগঞ্জ সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম আহমদ, মুক্তিযোদ্ধা হরেন্দ্র তালুকদার, অনন্ত পাল, প্রয়াত ইউসুফ আল আজাদের কন্যা শাহানা আল আজাদ ও পুত্র ইকবাল আল আজাদ প্রমুখ।
বক্তারা প্রয়াত ইউসুফ আল আজাদের স্মৃতি রোমন্থন করে বলেন, তিনি ছিলেন সাদা মনের অসাম্প্রদায়িক মানুষ। ধনী-গরীব সকলের প্রিয় ব্যক্তিত্ব। তাঁর মুচকি হাসি সকলকে ভালোবাসার ডোরে আবদ্ধ করত। ভালোবাসার কাঙ্গাল এই মানুষটি আজ আমাদের মাঝে নেই। এ অভাব অপূরণীয়। তিনি আমাদেরকে শিখিয়েছেন ভালোবাসা অর্জন করতে কোন অর্থের প্রয়োজন হয় না। নিজেকে মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার মাঝেই প্রকৃত ভালোবাসার সৃষ্টি হয়। তিনি তারই জ্বলন্ত উদাহরণ। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি।

  • [১]