- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে ইউসুফ আল আজাদ স্মরণে শোকর‌্যালি ও সভা

জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ স্মরণে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় শোক র‌্যালি পরবর্তী কবর মোনাজাত ও বেলা ২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ের আয়োজনে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন সাবেক মুক্তিযোদ্ধা কমা-ার আব্দুর রাজ্জাক তালুকদার।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী আশরাফুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টেকেরঘাট সাব সেক্টরের যুদ্ধকালীন কোম্পানী কমা-ার অ্যাডভোকেট আলী আমজদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমা-ের সাবেক কমা-ার ও আহবায়ক নূরুল মোমেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকার, সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা মো. রইছ উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক এম নবী হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাচনা বাজার বনিক সমিতির সিনিয়র সহ সভাপতি চিত্ত রঞ্জন পাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ের যুগ্ম আহবায়ক জ্ঞান রঞ্জন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী পংকজ পাল চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ের সাবেক ডেপুটি কমা-ার শ্রীকান্ত তালুকদার, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রিংকু চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম কলমদর, প্রয়াত ইউসুফ আল আজাদের কন্যা শাহানা আল আজাদ ও পুত্র ইকবাল আল আজাদ প্রমুখ।
বক্তারা প্রয়াত ইউসুফ আল আজাদের নামে যেকোন প্রতিষ্ঠান ও সড়ক নামকরণের দাবি জানিয়ে বলেন, ইউসুফ আল আজাদ ছিলেন মানবতাবাদী অসাম্প্রদায়িক চেতনার মানুষ। তাঁর অভাব কোনকিছুর বিনিময়ে পূরণ হবে না। অনেকের কোটি টাকা আছে, কিন্তু মানুষের ভালোবাসা নেই। তবে ইউসুফ আল আজাদের টাকা না থাকলেও তিনি ছিলেন মানুষের ভালোবাসার স্তম্ভ। সর্বশেষ যে স্বপ্ন নিয়ে তিনি উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন তাঁর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করে যাব।

  • [১]