জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছে সুনামগঞ্জের জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল করিম ইমন। শুক্রবার দুপুরে জামালগঞ্জস্থ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও জামালগঞ্জ সদর ইউনিয়নের ইউপি সদস্য ও সদস্যাদের সাথে মতবিনিময় করেছেন তিনি।
এসময় জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. নান্টু রায়, করুনা সিন্ধু চৌধুরী বাবুল, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সহ সভাপতি করুনা সিন্ধু তালুকদার, আব্দুল মুকিত চৌধুরী, দলীয় নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আসাদ আল আজাদ, আবুল কালাম সরকার, যুবলীগ নেতা আবুল আজাদ, আবুল খয়ের, সায়েম পাঠান,বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া, উপজেলা যুবলীগ নেতা তোফাজ্জল হোসেন, নূরুল আমিন, শিরিন তালুকদার, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে জামালগঞ্জ উপজেলার সাচনা নিগমানন্দ আশ্রমে শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের সিলেট বিভাগীয় সম্মেলনের অন্তরঙ্গ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।
সভায় সভাপতিত্ব করেন স্বামী অখন্ডানন্দ মহারাজ।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার, অর্ধেন্দু ঘোষ চৌধুরী সঞ্জু, ইউপি সদস্য গোবিন্দ দাস প্রমুখ।
এসময় ইউপি ছাতক-দোয়ারাবাজার উপজেলার ইউপি সদস্য ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।