- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

জামালগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী ঘোষনার পর সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জামালগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে। গত মঙ্গলবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের জামালগঞ্জ সদর ইউনিয়নে আয়োজনে অফির্সাস ক্লাবে মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষার প্রাক প্রাথমিক বয়স্কদের কোরআন শিক্ষায় শ্রেষ্ট শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্টানে সভাপতিত্ব করেন মাওলানা সিরাজুল ইসলাম। ওলামালীগ সভাপতি মাওলানা আব্দুল আউয়ালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ:লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী উল্লাহ সরকার। অনুষ্টান শেষে বিভিন্ন বিষয়ে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার হিসেবে  কোরআন শরীফ বিতরন করা হয়েছে। একই ভাবে সাচনা বাজার,ভীমখালী,ফেনারবাক,বেহেলী ইউনিয়নেও প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে।

  • [১]