জামালগঞ্জ অফিস
জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের লাল বাজারে ২২ টি অবৈধ ঘর উচ্ছেদ করা হয়েছে। অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রিট মো. আল আমীন সরকার।
সোমবার সকাল ১০ টায় শুরু হওয়া এই অভিযানে উপস্থিত ছিলেন জামালগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, সহকারি কমিশনার (ভূমি) জামালগঞ্জ সৈয়দা শমসাদ বেগম, জামালগঞ্জ থানার এস আই আব্দুল মালিক।
এছাড়াও উপস্থিত ছিলেন জামালগঞ্জ ভূমি অফিসের সার্ভেয়ার, ভীমখালী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অন্জন পুরকায়স্থ প্রমুখ।