- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে উজ্জীবকদের কর্মশালা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের উজ্জীবকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ হল রুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র স্থানীয় সরকার শক্তিশালীকরণ প্রকল্প। কর্মশালা পরিচালনা করেন প্রজেক্ট’র জেলা সমন্বয়কারী   
আব্দুল হালিম।
কর্মশালায় বক্তব্য রাখেন, উজ্জীবক ও ইউপি সদস্য একেএম আব্দুর রহিম, নাজিমনগর গ্রামের আব্দুল হেকিম,আব্দুর রশিদ,স্বরুপা,কালীপুর গ্রামের আনোয়ার হোসেন,শরীফপুর গ্রামের শামছুল আলম নুরুল ইসলাম, কমলা বেগম, রহিমা বেগম ফেনারবাঁক গ্রামের নবাব মিয়া, সাইদুর রহমান, ওমর ফারুক, গোলাম কিবরিয়া, মাতারগাঁও গ্রামের পল্লব তালুকদার, সাগর তালুকদার, পলি তালুকদার, বিনা তালুকদার, লক্ষীপুর গ্রামের লোকমান হেকিম, সোমা তালুকদার, রোকসানা আক্তার, বিনাজুড়া গ্রামের মনোরঞ্জন তালুকদার প্রমুখ।

  • [১]