জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে উজ্জীবকদের নিয়ে চার দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জামালগঞ্জ ডিগ্রী কলেজে প্রাঙ্গণে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে ও বৃটিশ কাউন্সিলের সহযোগিতায় প্রশিক্ষণের উদ্বোধন করেন জামালগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান চৌধুরী।
এসময় জামালগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল কাদের, মতিন মিয়া, মনোব্রত চক্রবর্তী, কৃপেশ বণিক, মো. মজিবুর রহমান, মীর মোশারফ হোসেন, কামরুল ইসলাম সবুজ, রাজশাহী থেকে ইয়ুথ লিডার্স মাসুম রাসেল, মো. মোস্তাফিজুর রহমান সজল, ঢাকা হতে ইয়ুথ লিডার্স মুন্না দাস, দি হাঙ্গার প্রজেক্ট প্রতিনিধি সাইফ উল্লাহ সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জামালগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থী রাহুল চৌধুরী, রহুল আমিন, আসাদ চৌধুরী এনি, জাহাঙ্গীর আলম বাবু, ফুল তারা বেগম, হুমায়ারা আক্তার মনি, তাহেরা বেগম, নাসরিন আক্তার, নুসরাত, শেফা আক্তার, তামিম আহম্মেদ চৌধুরী সহ ৩২ জন শিক্ষার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।