- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে উদীচীর সম্মেলন আকবর সভাপতি হাবিব সম্পাদক

জামালগঞ্জ প্রতিনিধি
‘শোষক আর শোষনের নিষ্ঠুুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি’ শ্লোগানে জামালগঞ্জে উদীচী শিল্পী গোষ্ঠীর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সম্মেলনের উদ্বোধন করেন নারীনেত্রী শীলা রায়। জামালগঞ্জ উপজেলা শাখার আহবায়ক অঞ্জন পুরকায়স্থ’র সভাপতিত্বে ও সদস্য সচিব আকবর হোসেন ও হাবিবুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক সুনামগঞ্জ খবরের সম্পাদক প্রকাশক ও জেলা উদীচীর সদস্য পংকজ কান্তি দে, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সংসদের সদস্য জাহাঙ্গীর আলম।
সম্মেলনে শোক প্রস্তাব পাঠ করেন উপজেলা শিল্পকলার সাধারণ সম্পাদক ও সপ্তক সঙ্গীত পরিষদের সভাপতি জামিল আহমদ জুয়েল, দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সভাপতি ডা. শেখ আয়েশা বেগম, বরুন রায় স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আলী আমজদ, উদীচীর সদস্য সুকেশ রঞ্জন তালুকদার।
সম্মেলনের ২য় অধিবেশনে বিষয় নির্বাচনী কমিটির মাধ্যমে আকবর হোসেনকে সভাপতি ও হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কাউন্সিল অধিবেশন শেষে উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পী কাশেম আল আজাদ, নার্গিয়া ইয়াসমিন নুন, তাসনিম সুলতানা শ্রাবনী, প্রমি তালুকদার সঙ্গীত পরিবেশ করেন।

  • [১]