জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭ টায় উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক অঞ্জন পুরকায়স্থ, সদস্য সচিব আকবর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উদীচীর আহবায়ক কমিটির সদস্য সুকেশ রঞ্জন তালুকদার, সিন্ধু ভূষণ তালুকদার,হাবিবুর রহমান,নিজাম নূর,বিপ্লব বণিক প্রমুখ। সভায় আগামী ২৭ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪ টায় জামালগঞ্জ উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে।