জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলার চেয়ারম্যান ফোরাম এসোসিয়শনের আয়োজনে মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তাকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। জামালগঞ্জ চেয়ারম্যান ফোরাম এসোসিয়শনের সভাপতি কাজল চন্দ্র তালুকদারের সভাপতিত্বে ও বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকারের সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। সংবর্ধিত বিদায়ী অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক। স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়শনের সাধারন সম্পাদক মো. মাসুক মিয়া। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ভীমখালী ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন, জামালগঞ্জ উত্তর চেয়ারম্যান মো. হানিফ মিয়া, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, বর্তমান সভাপতি মো. হাবিবুর রহমান, ফেনারবাঁক ইউপি সচিব অজিত কুমার রায়, জামালগঞ্জ সদর ইউপি সচিব গুনেন্দ্র কুমার তাং, জামালগঞ্জ উত্তর ইউপি সচিব প্রদীপ কুমার রায়, ভীমখালী ইউপি সচিব কংকন সরকার, ইউপি সদস্য জয়নাল আবেদীন, খন্দকার মুজিবুর রহমান, ছমির আলী, মো. শাহাব উদ্দিন, বেবী রাণী তালুকদার, নার্গিস সুলতানা। পবে বিদায়ী অতিথিদের সম্মামনা ক্রেস্ট প্রদান করা হয়।