- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে উপজেলা প্রশাসনের সাথে পূজা উদযাপন পরিষদের সভা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের সাথে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম, জামালগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি করুণা সিন্ধু তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি বিধান ভূষণ চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক সমরেন্দ্র আচার্য শম্ভু, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, জামালগঞ্জ সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি শৈলেন্দ্র দেবনাথ, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন সভাপতি চন্দন রায়, বেহেলী ইউনিয়ন সভাপতি সুবোধ তালুকদার, ফেনারবাঁক ইউনিয়ন সভাপতি সিন্ধু ভূষণ তালুকদার, রামপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি মনোব্রত চক্রবর্ত্তী, সাচনা দক্ষিণ পাড়া পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবলু দেবনাথ, বেহেলী পূজা উদযাপন কমিটির সভাপতি জ্যোতিলাল দাস প্রমুখ।
সভায় মহামারী করোনার কারণে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসব উদযাপন, ভক্তিমূলক সঙ্গীত ব্যতীত অন্যকোন সঙ্গীত পরিবেশন না করা, আযানের সময় মাইক বন্ধ রাখা, প্রতিটি পূজাম-পে স্বেচ্ছাসেবীদের ব্যাজ পরিধান করা, প্রতিমা বিসর্জনে সরকারি বিধি নিষেধ মানা এবং যানজটে নিরসনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দায়িত্ব প্রদান করা হয়।

  • [১]