জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের অধিকাংশ কেন্দ্রে ছাত্রছাত্রীদের উপবৃত্তির টাকা নয়ছয়ের ঘটনায় অভিযুক্ত শিক্ষকদেরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। উপবৃত্তির টাকা আত্মসারে ঘটনায় প্রতিবাদ করায় মহিলা অভিভাবককে লাঞ্ছিত করার ঘটনায় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এই নিয়ে জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে। ঘটনার পর পরই অভিযুক্ত শিক্ষকদের কাছে সঠিক ব্যাখ্যা চেয়ে জবাব চাওয়া হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সূত্রে জানা যায়, গত বুধবার উপজেলা শিক্ষা কর্মকর্তা নূরুল আলম ভুইয়া স্বাক্ষরিত পত্রে ফেনারবাঁক ইউনিয়নের কাশীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি তালুকদার ও ভীমখালী ইউনিয়নের জাল্লাবাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাব উদ্দিনকে শোকজ করে জবাব চাওয়া হয়েছে।