- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে এএসআই’র বিরুদ্ধে এক নারীর লিখিত অভিযোগ

আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জ থানা পুলিশের এএসআই রজব আলীর বিরুদ্ধে অশ্লীল গালিগালাজ, খারাপ আচরণ ও লাঠিপেটা করার লিখিত অভিযোগ পাওয়া গেছে। উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন জামালগঞ্জ সদর ইউনিয়নের গোলের হাটির সামাদ মিয়ার স্ত্রী নুরজাহান বেগম। অভিযোগকারী ডাক বিভাগের রেজিষ্ট্রি মারফতে উপ-মহাপুলিশ পরিদর্শক, সুনামগঞ্জের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার দিরাই সার্কেল, অফিসার ইনচার্জ জামালগঞ্জ থানাকে অভিযোগের কপি পাঠিয়েছেন।
জামালগঞ্জ থানার এএসআই রজব আলী বলেন, আমি অকথ্য ভাষায় গালিগালাজ করিনি। খারাপ আচরণ করি নি, লাঠিপেঠাও করি নি। উল্টো মহিলারা দু’পাশ থেকে আমার উপর আক্রমণ করতে এসেছে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, জায়গা নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ থাকায় পুলিশ শান্তি শৃংখলার জন্য নোটিশ নিয়ে গেলে পুলিশের উপর আক্রমণ চালাতে এলে একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়।

  • [১]