জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় এক মদ্যককে ১৫দিন সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, সাচনা বাজার ইউনিয়নের মফিজনগর গ্রামের আবু তাহেরের ছেলে দেলোয়ার হোসেন প্রক্যশ্যে মদপান করে মাতাল অবস্থায় এলাকায় শান্তি শৃংখলা বিনষ্ট করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জামালগঞ্জ থানার এস আই প্রনয় কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ মাতাল অবস্থায় সাচনা বাজার এলাকা থেকে তাকে আটক করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২০১৮ এর ৩৬ (৫) ধারায় মদপানের অপরাধে এই মদ্যককে ১৫দিনের সাজা প্রদান করেন। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ গঠনা সত্যতা নিশ্চিত করে জানান আসমিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।