জামালগঞ্জ সংবাদদাতা
স্বল্পমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতি কার্যকর করার লক্ষে জামালগঞ্জে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য। পরিবার পরিকল্পনা পরিদর্শক গিরিধারী পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, মামনি প্রজেক্টের ম্যানেজার লিটন সরকার, স্বাস্থ্য সহকারী শৈলেন্দ্র দেবনাথ।