জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় জাতীয় টিকা দিবস, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, রুটিন—ইপিআই, কমিউনিটি ক্লিনিকে সেবায় সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণ করার লক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপাজেলা পরিবার পরিকল্পনা্ কর্মকর্তা শান্তিময় ভট্রাচার্য।
মা মনি প্রজেক্টের উপজেলা কো অর্ডিনেটর লিটন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল—আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাঈন উদ্দিন আলমগীর, জামালগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার। বক্তব্য দেন সাচনা বাজার পরিবার পরিকল্পনা পরিদর্শক মঈনুল আলম, পরিবার কল্যাণ সহকারী লাভনী সরকার, ভিজিটর বাসন্তী রাণী তালুকদার। সভায় তিনজন নতুন নিয়োগ কৃত পরিবার কল্যাণ সহকারিকে বরণ করা হয়।