- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে এলজিইডির হিলিপ প্রকল্পের কর্মশালা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি’র) হিলিপ প্রকল্পের অবকাঠামো ও জীবনমান উন্নয়নে প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তনুকা ভৌমিক।
জেলা প্রকল্প সমন্নয়কারী মো. মিজানুর রহমান খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল—আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল মালেক মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলা উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা লিপি রানী দাস, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, কমিউনিটি রিসোর্স ম্যানজমেন্ট কোঅর্ডিনেটর হারুন উর রশিদ, জেলা মনিটরিং ও ইভায়েশন অফিসার আনোয়ারুলবারী, দিরাই হিলিপ উপসহকারী প্রকৌশলী হাসিরুল ইসলাম। সুবিধাভোগীদের মাঝে বক্তব্য দেন ইউপি সদস্য মো. কামরুল ইসলাম, কৃষক আবু সাঈদ, কৃষাণী নুর হেনা, ও আক্কাস আলী। প্রশিক্ষণে উপজেলা ১৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

  • [১]