জামালগঞ্জ অফিস
২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশর স্বপ্নে এসডিজি প্রকল্পের আওতায় জামালগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আহমেদ পলির সভাপতিত্বে অবহিতকরণ সভায় মুল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের জেলা ফ্যাসিলিটেটর জিল্লুর রহমান। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম তালুকদার ঝুনু, ভাইস চেয়ারম্যান রশীদ আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, ডা. নিলাক্ষী শেখর তালুকদার, ফেনারবাঁক চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান দুলাল
মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফুল্লাহিল শাফি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, থানার এসআই আনোয়ার হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, সহকারী মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, গণমাধ্যমকর্মী ওয়ালী উল্লাহ সরকার, আকবর হোসেন, সাইফ উল্লাহ, সাচনা বাজার ইউনিয়নের ইউপি সদস্য আজিজুর রহমান,সদরের ইউপি সদস্যা শারমীন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।