- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে ওয়ার্ড সভা

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নে ৫নং ওয়ার্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ইউনিয়নের শান্তিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ড সভায় সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইয়াছিন।
ইউপি সচিব অজিত কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনারবাঁক ইউনিয়নের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার। এতে বক্তব্য রাখেন ইউপি আ. লীগ সভাপতি নুরুল হুদা চৌধুরী খোকন, শান্তিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদ হোসেন, স্কুল কমিটির সভাপতি মো. জয়নাল আবেদীন, ইউপি সদস্য সেজু আক্তার, মো. আব্দুর রহিম তালুকদার, মোজাম্মেল হক চৌধুরী, দি হাঙ্গার প্রজেক্ট’র ইউসি সাইফ উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আসাদ আলী, দ্বিপক তালুকদার, মোশারফ হোসেন, নবাব মিয়া, আবুল হাসেম, রোকন মিয়া, সাইকুল ইসলাম, আমিরুল ইসলাম, রবেদা খাতুন, বিউটি আক্তার, খোশনাহার, ছায়া বেগম, পুতুলা বেগম, শাহানা বেগম প্রমুখ।

  • [১]