জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে কন্যা শিশু দিবস পালন করা হয়েছে। শনিবার সকালে ফেনারবাঁক ইউনিয়নের নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে একটি র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি দিগেন্দ্র কুমার পুরকায়স্থ। সহকারী শিক্ষক প্রজেশ কান্তি পুরকায়স্থ’র
সঞ্চালনায় প্রধান অতিথি ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, বিশেষ অতিথি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুজিত চন্দ্র সরকার, পরিচালনা কমিটির সদস্য বাবুল সরকার, সহকারী শিক্ষক সজল পুরকায়স্থ, কমলা শীষ তালুকদার, ঝুমা তালুকদার, জোনাকী তালুকদার, প্রান্ত পুরকায়স্থ,কেসরকারী সংস্থার ইউসি সাইফ উল্লাহ, মিনতি তালুকদার, প্রীতি তালুকদার, অভিভাবক এনামুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।