জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে শোক দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে সাচনা বাজারস্থ পরিষদের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী।
সাধারণ সম্পাদক মো. শাহাজাহান সিরাজের সঞ্চালনায় এতে বক্তব্য দেন পরিষদের সহ সভাপতি মো. আলী আমজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিত রায়, সাংগঠনিক সম্পাদক ডা. বিষ্ণুপদ সূত্রধর ও সদস্য নবী হোসেন। এতে উপস্থিত ছিলেন সাহিত্য সম্পাদক কবি পংকজ শীল, সদস্য সুনির্মল হালদার, সমীর রায়, এরশাদ আহমদ প্রমুখ। সভায় সপরিবারে বঙ্গবন্ধু হত্যা ও তাঁর আদর্শিক রাজনীতি নিয়ে আলোকপাত করা হয়।