- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে কারিতাসের অবহিতকরণ সভা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলার বেহেলী ও সাচনা বাজার ইউনিয়নে উত্তর পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের মাঝে জরুরী পুনর্বাসন ও পুনর্গঠন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা কারিতাস সিলেট অঞ্চলের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব। সবুজ জীবিকায়ন প্রকল্প কারিতাস সিলেট অঞ্চলের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ডেন্সিল পডুয়েং’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল—আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রাণী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রামকুমার সাহা, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার।

  • [১]