জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে বিনামূল্য সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে এ কর্মসূচির উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আহমেদ পলি। কৃষি পূর্ণবাসন খরিপ-২ মৌসুমের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
সদর ইউনিয়ন পরিষদে কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে ও উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণে অনুষ্টানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু,উপজেলা কৃষি অফিসার ড. সাফায়েত আহম্মেদ সিদ্দিকী, সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, ওয়ালী উল্লাহ সরকার, আকবর হোসেন, ইউপি সদস্য জিয়াউর রহমান, আরজু মিয়া প্রমুখ। এ কর্মসূচিতে ২০০ জনকে ধানের বীজ,২০০ জনকে ডি এ পি সার, ১০ জনকে এমওপি সার,সরিষা বীজ ৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়।