- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে কৃষি মাঠ দিবস

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে ফসল উৎপাদনে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপানের মাঠ দিবস পালিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে খামার যান্ত্রিকরছের প্রকল্প-২য় পর্যায়ের আওতায় মাঠ দিবস অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার ড.সাফায়েত আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা উদ্ভিদ সংরক্ষক অফিসার দীপক রঞ্জন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জাহেদুল  হক, বিশেষ অতিথি জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ স্বপন কুমার সাহা, অতিরিক্তি  উপ-পরিচালক মীর বজলুর রশিদ,সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকার, আব্দুল আহাদ,সাইফ উল্লাহ,হাবিবুর রহমান, শাহীন আলম প্রমুখ। মাঠ দিবস অনুষ্ঠান প্রধান অতিথি আই এফ এম মুসলিম কদমতলীর চারটি স্কুল মাঠ পরিদর্শন করেন।

  • [১]