জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের ভীমখালী ইউনিয়নের লালবাজার মাঠে তিন দিনের ক্রিকেট টুনামেন্ট সম্পন্ন হয়েছে। রবিবার বিকেলে উপজেলার ফোর ব্রাদার্স এক্সপ্রেস বনাম এক ঝাঁক পায়রা ক্রিকেট টিমের মধ্যে ফাইনাল খেলায়। এক ঝাঁক পায়রা ক্রিকেট টিমকে হারিয়ে ফোর ব্রাদার্স চেম্পিয়ান হয়েছে। খেলা পূর্বে আলোচনা সভায় সথভাপতিত্ব করেন ভীমখালী ইউপি সদস্য মো. তহুর মিয়ার।
আটগ্রাম এলাকার সমাজকর্মী আক্তারুজ্জান তালুকদার ও নিজাম নুরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাচনা বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শামীম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি হাজী মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক, মুক্তিযোদ্ধা মদরিছ আলী, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, আবু হেনা মোস্তফা জামান, লালবাজারের বিশিষ্ট মুরব্বি আব্দুল খালিক, পল্লী চিকিৎসক ফারুক আহমদ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।