স্টাফ রিপোর্টার
রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিট জামালগঞ্জ উপজেলার ক্ষতিগস্ত ৫ শতাধিক পরিবারের মাঝে নগদ ৪ হাজার করে ২০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। সুইস রেড ক্রস’র অর্থায়নে বুধবার দুপুরে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নগদ টাকা বিতরণ করা হয়।
নগদ টাকা বিতরণ করেন রেডক্রস’র প্রধান হিসাব ও প্রশাসন আরিফ ইব্রাহীম চৌধুরী ও সুনামগঞ্জ জেলা রেডক্রিসেন্ট ইউনিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমনা পীর।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সদর দপ্তরের সহকারি পরিচালক খান মো. তাজুল ইসলাম টিটু, অর্থ বিভাগের কর্মকর্তা মো. ইকরানুল হাসান, জামালগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মনিরুল হাসান, সাচনাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শামিম, সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণতোষ ঘোষ চৌধুরী, জেলা রেড ক্রিসেন্ট’র সদস্য এমদাদুল হক শাহাজান, রাহুল দেব পাপলু প্রমুখ।