জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে কৃষকদের উৎপাদিত ধান সরকারী খাদ্য গুদামে ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে জামালগঞ্জ খাদ্য গুদামে ধান ক্রয় অনুষ্ঠানের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা। উদ্বোধনী অনুষ্ঠানে অফিসার ইনচার্জ আতিকুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, সহকার শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ সেলিম হায়দার। জামালগঞ্জে এ বছর ৩ হাজার ৫ শত ৫৩ মেট্রিট ধান ক্রয় করা হবে।