জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় মার্কিন প্রেসিডেন্ট ড্রোনাল্ড ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইহুদি রাষ্ট্র ইসরাইলের রাজধানী ঘোষণা করায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে জামালগঞ্জ সদর মসজিদের সামনে থেকে খিদমাতুল ইনসান ফাউন্ডেশনের আয়োজনে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের আলতাবুর রহমান, মোহাম্মাদ আলী উজ্জ্বল, কাজী রশিদ আহমদ, মাও. দেলোয়ার হোসেন, মো. আল আমিন, হাফিজ মাও. মাসরুফ আহমেদ, হাফিজ মাও. এহসানুল হক, হাফিজ আরিফুল ইসলাম রনি প্রমুখ।