- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে খুনের মামলার ৪ আসামী গ্রেপ্তার

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে জিয়াউল খুনের ৪ আসামীকে গ্রেপ্তার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সিলেটের গোয়াইনঘাট জাফলং থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন জামালগঞ্জ সদর ইউনিয়নের সোনাপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু দাউদ ওরপে খাজা (৩৮), আব্দুল উজুদ ওয়াদুদ (২৫), একই গ্রামের আমির হোসেনের ছেলে ইউসুফ আলী (৪৫), মৃত ওয়াদ উল্লাহর ছেলে ইরফান আলী (৫২)। তাদের গ্রেপ্তার ও আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের।
জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লক্ষ্মীপুর গ্রামের মৃত হাসেন আলীর ছেলে জিয়াউল খুন হয়। এ ব্যাপারে ৪১ জনকে আসামী করে নিহতের পুত্র আজিজুর রহমান ওরফে মাহবুব গত ৯ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার জামালগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক মো. জিয়াউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন জাফলং এলাকা থেকে ৪ আসামীকে গ্রেপ্তার করেন। পরে তাদেরকে জামালগঞ্জ থানায় নিয়ে আসা হয়। শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • [১]