- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে খেলাফত মজলিসের সভা

জামালগঞ্জ উপজেলায় খেলাফত মজলিসের ঈদপূনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাচনা বাজার মাদ্রাসা প্রাঙ্গণে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলার খেলাফত মজলিসের সভাপতি মাও. আলীম উদ্দিন। সাধারণ সম্পাদক মাও. আলী আকবর’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর মাদ্রাসার শিক্ষক মাও. জহিরুল ইসলাম।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সহ সাধারণ সম্পাদক মাও. আইন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. বায়েজিদ বিন ওয়াহিদ, মুফতি তৌহিদুল ইসলাম, মাও. ইউসুফ কাজী, মাও. আবু বক্কর, মাও. মোসাহিদ, কারী আফাজ উদ্দিন, মো. মুক্তার হোসেন প্রমুখ। বক্তারা খেলাফত মজলিসের সাংগঠনিক অবস্থা, খেলাফত মজলিসের উদ্যোগে আগামী ১৭ সেপ্টেম্বর সিরাত মাহফিলের আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে।  (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]