জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে ২ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাত আনুমানিক ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কামিনীপুর গ্রামের আলী আহমদের বসতবাড়ির উত্তর পাশের রাস্তায় মোটরসাইকেলে গাঁজা বহনকারী ৩ বিক্রেতাকে আটক করে জামালগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে বেহেলী ইউনিয়নের বেহেলী আলীপুর গ্রামের
আবুল হাসেমের ছেলে এমরুল ইসলাম (৩২), তার স্ত্রী আলেছা বেগম (২৮) ও একই ইউনিয়নের বেতাল আলীপুর গ্রামের হারুন-অর-রশিদের ছেলে মো. কয়েস মিয়া (২৫)। তাঁদের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০৬, তারিখ ২০/০৩/২০২০ইং।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।