জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ মো. তুলা মিয়া (৪৫) নামের ১ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের মৃত হাসিম উল্লার ছেলে। শনিবার বেলা সাড়ে ১১টায় নিজ গ্রাম থেকে তাকে আটক করা হয়।
জামালগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানার এসআই মো. জিয়াউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে ধৃত তুলা মিয়ার দোকানের সামনে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তুলা মিয়া দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে। পরে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর সারণী ১৯(ক) ধারায় মামলা রুজু করে আটককৃত আসামীকে আদালতে পাঠানো হয়।
এ ব্যাপারে আটকের সত্যতা নিশ্চিত করে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম জানান, আটককৃতকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।