- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে ৪৫ তম জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাচনাবাজার উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগীতায় পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা টিটন খীসা।
অনুষ্ঠানে  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল্লাহিল শাফি, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম,উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী,সাধারণ সম্পাদক এম নবী হোসেন, একাডেমিক সুপারভাইজার আব্দুল মুকিত,সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণতোষ ঘোষ চৌধুরী, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, কালীপুর মাদ্রাসা সুপার (ভারপ্রাপ্ত) মো.জিল্লুর রহমান, আছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, শিক্ষানুরাগী নিশেন্দু রায়, পংকজ পাল চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগীতায় জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় ১ম ও কালীপুর নেছারিয়া দাখিল মাদ্রাসা ২য় স্থান অধিকার করে।

  • [১]