- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে জঙ্গি বিরোধী র‌্যালি ও মানববন্ধন

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গি বিরোধী র‌্যালি ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা কওমী মাদ্রাসা’র ব্যানারে র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেইটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেরমস্তপুর মাদ্রাসার মোহতামিম মাও. আব্দুল কাদির।
খেদমাতুল ইনসান ফাউন্ডেশনের জামালগঞ্জ সভাপতি আলতাফুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান রশিদ আহম্মদ, সাচনাবাজার মাদ্রাসার শিক্ষা সচিব মাও. এখলাছুর রহমান, মাও. আব্দুল গফ্ফার, মাও. আলী আকবর, মাও. ওবায়দুল হক, এমদাদুল্লাহ খান, আলী উজ্জ্বল, মাও. আল আমীন, হাফিজ আল হাসান, মাও. লুৎফুর রহমান, মাও. দেলোয়ার হোসেন, হাফিজ সাজিদুর রহমান প্রমুখ।

  • [১]