জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে জনপ্রতিনিধি ও জনগণের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ভীমখালী ইউনিয়ন পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ আয়োজনে ও গেইন সংস্থার সহযোগীতা ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল ও আয়োডিন যুক্তলবণ ব্যবহারে জনপ্রতিনিধি ও জনগণের সাথে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভীমখালী ইউনিয়ন চেয়ারম্যান দুলাল মিয়া। দি হাঙ্গার প্রজেক্ট ইউসি সাইফ উল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পি পেশার গ্রুপে’র জামালগঞ্জ উপজেলার সমন্বয়কারী মিছবাহ উদ্দিন। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিল্লুর রহমান, দি হাঙ্গার প্রজেক্ট’র জেলা সমন্বয়কারী আব্দুল হালিম, স্বাস্থ্য পরিদর্শক জতিন্দ্র কুমার দাস, সুজন’র সদস্য জহিরুল হক, মোশারফ হোসেন, শিক্ষক বিমূল পুরকায়স্থ, করুনা সিন্ধু তালুকদার, সাংবাদিক বাপ্পী বর্মন।