- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ১৮ জন

আকবর হোসেন, জামালগঞ্জ
এবারের এসএসসি পরীক্ষায় জামালগঞ্জের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সর্বোচ্চ ৮ জন,জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় ৬ জন ও,সাচনাবাজার উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন ও ভীমখালী উচ্চ বিদ্যালয় থেকে ১জন জিপিএ ৫ পেয়েছে। উপজেলায় এসএসসিতে সর্বমোট ১০৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৫৫ জন   কৃতকার্য ও ২০২ জন অকৃতকার্য হন। এর মধ্যে জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের ২১১ জন,বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৭৪ জন,সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের ১৩৪ জন,নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৫৮ জন,ভীমখালীর ৯০ জন,বেহেলীর ৩৭ জন,আছির উদ্দিনের ২১ জন,আ: মুকিতের ৩৮ জন,আলাউদ্দিন মেমোরিয়েলের ৬০ জন,ঝুনু মিয়া উচ্চ বিদ্যালয়ের ৩২ জন পরীক্ষার্থী কৃতকার্য হন। সর্বোচ্চ পাশের হার আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয় ৯৫% ও সর্বনি¤œ পাশের হার আলাউদ্দিন মেমোরিয়েল উচ্চ বিদ্যালয় ৬৫% । উপজেলার পাশের হার ৮০.৮৯ ভাগ। বিগত বছরের তুলনায় এবার পাশের হার কম। অপর দিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জামালগঞ্জ উপজেলায় দাখিলে সর্বমোট পরিক্ষার্থী ছিল ২৫২ জন,এর মধ্যে কৃতকার্য হন ২০৬ জন আর অকৃতকার্য হন ৪৬ জন পরীক্ষায়র্থী। পাশের হার ৮২%। শুকদেবপুর দাখিল মাদ্রাসা থেকে ১ জন জিপিএ ৫ পেয়েছেন। কালীপুর দাখিল মাদ্রাসা ৫৩ জনের মধ্যে ৫০ জন কৃতকার্য হন। পাশের হার ৯৯% ।
 

  • [১]