- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে ঠাকুর অনুকুলচন্দ্রের স্মরণোৎসব

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় নানা আয়োজনে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের স্মরণোৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাচনা কালীবাড়ী সংলগ্ন মাঠে সাচনা সৎসঙ্গ আশ্রমের আয়োজনে ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রার্থনা সভা ও প্রসাদ বিতরণ করা হয়।
উৎসব আয়োজন কমিটির সভাপতি সুজিত মোহন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্লব পুরকায়স্থের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রানেশ শীল, প্রিতেন্দ্র রায়, নেহার দাস প্রমুখ।

  • [১]