- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে তথ্য অধিদপ্তরের পক্ষ থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেস ব্রিফিং করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রেসব্রিফিং করেন জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন।
প্রেসব্রিফিংয়ে সরকারের সাফল্য  উন্নয়ন ভাবনা বিষয়ে জনসাধারণকে অবহিত এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করনে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার    দিনবদলের অঙ্গীকারে সরকার পরিচালনা এবং দেশ ও জনগনের সেবা প্রদানের মহান দায়িত্ব গ্রহণ করেছেন।
ইতিমধ্যে সরকার মানুষের অর্থনৈতিক সচ্ছলতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য শিক্ষা, স্যানিটেশন, পরিবার পরিকল্পনা, নারী ও শিশু উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, যৌতুক, বাল্য বিবাহ প্রতিরোধ,জঙ্গিবাদ প্রতিরোধ, মাদক সেবনে প্রতিরোধ, বিদ্যুৎ উৎপাদন, সমুদ্র বিজয়, যুদ্ধাপরাধীদের বিচার, যোগাযোগে ব্যবস্থার উন্নয়ন,কৃষি উন্নয়ন, স্বল্প খরচে কৃষিঋণ, পর্যাপ্ত সারের ব্যবস্থা এবং সাধারন মানুষের আতœকর্মসংস্থানে সাফল্য অর্জন করেছেন।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকার, আব্দুল আহাদ, তৌহিদ চৌধুরী প্রদীপ, আকবর হোসেন, হাবিবুর রহমান, জিয়াউর রহমান, বাদল কৃষ্ণ দাস, দিল আহমদ, আক্তারুজ্জামান, মোজাম্মেল হক স্বপন, গোলাম রব্বানী আফিন্দি, শেরে আলম শেরু, শাহীন আলম, নেহার দেবনাথ ও ধর্মপাশা এলাকার সাংবাদিক সাইফ উল্লাহ প্রমুখ।

  • [১]