জামালগঞ্জ অফিস
জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইউনিয়নের নিধিপুর ও আমানীপুর গ্রামে পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়। ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল ও আয়োডিনযুক্ত লবণ ব্যবহারে তৃণমুল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দি হাঙ্গার প্রজেক্ট’র বাস্তবায়নে ও গেইন সংস্থার সহযোগিতায় উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মো. আরজ আলী।
সেচ্ছাব্রতী প্রশান্ত ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন মো. ছাদির মিয়া, পালন মিয়া, জামিনা খাতুন, সালেহা, শান্তি বেগম, আসিয়া প্রমুখ। অপরদিকে একই ওয়ার্ডের নিধিপুর গ্রামে বিকেলে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন গণ্যমান্য ব্যক্তি সুকেশ তালুকদার। স্বেচ্ছাব্রতী শিমুল সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নিধিপুর গ্রামের নিখিল সরকার, বিপ্লব বিশ্বাস, আকাশ, সুমিত সরকার, দিবা তালুকদার, সঞ্চিতা তালুকদার, সুযতœ সরকার প্রমুখ।