জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে ত্রাণের ঢেউ টিন ও চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ত্রাণের ঢেউ টিন ও চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ভুইয়া, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল মুকিত চৌধুরী, মোবারক আলী তালুকদার, মলি হোসেন জনি, সেলিম আহমদ, আবুল আজাদ প্রমুখ। এদিন উপজেলার বিভিন্ন গ্রামের ৩৫ জন দুস্থ পরিবারের মধ্যে ৩৫ বান্ডেল টিন ও ১ লক্ষ ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।