- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে দুই গরুসহ ১ চোর আটক

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে দুই গরুসহ মো. দুলাল মিয়া (২৪) নামের ১ চোরকে আটক করেছে জামালগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১টার দিকে ফেনারবাঁক ইউনিয়নের খুঁজারগাঁও গ্রামের রাস্তা থেকে পুলিশ তাকে আটক করে। সে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে। এ ব্যাপারে জামালগঞ্জ থানার একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৬)। ধৃত চোরকে আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের।
জানা যায়, গত বুধবার রাত আনুমানিক ১২টার দিকে ভীমখালী ইউনিয়নের মৌলিনগর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. ছাদ মিয়ার গোয়ালঘর থেকে ২টি গরু চুরি হয়। পরে গরুর মালিক বৃহস্পতিবার জামালগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। তারই প্রেক্ষিতে ওইদিন রাতে ফেনারবাঁক ইউনিয়নের খুঁজারগাঁও গ্রামের রাস্তা থেকে গরুসহ চোরকে আটক করতে সক্ষম হয় জামালগঞ্জ থানা পুলিশ।

  • [১]