জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে দুইদিন ব্যাপী এসডিজির লক্ষমাত্রার উপর অবহিতকরণ অনুষ্ঠানের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা তাসলিমা আহমেদ পলি।
উপজেলা গর্ভন্যন্স প্রজেক্টের জেলা ফ্যাসিলিটেটর মো. জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সুনামগঞ্জের উপ-পরিচালক কামরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম তালুকদার ঝুনু, উপজেলা ভাইস চেয়ারম্যান রশীদ আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, উপজেলা কৃষি কর্মকর্তা ডা. সাফায়েত আহমদ সিদ্দিকী, ডা. নিলাক্ষী শেখর তালুকদার, সাচনাবাজারের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার, ভীমখালী ইউপি চেযারম্যান দুলাল মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আলম ভুইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, গণমাধ্যমকর্মী তৌহিদ চৌধুরী প্রদীপ, হাবিবুর রহমান, দিল আহমেদ প্রমুখ।