- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা সভা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যেগে জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সততা সংঘের আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মডেল উচ্চ বিদ্যালয়ের        
হল রুমে উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. গুল আহমদের সভাপতিত্বে ও সততা সংঘের অভিভাবক শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি অঞ্জন পুরকায়স্থ, শেখ আয়শা বেগম, কার্যনির্বাহী সদস্য মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. লুৎফুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী।
এসময় উপস্থিত ছিলেন, রুবি আফিন্দী, মো. আতিকুর রহমান সহ বিদ্যালয়ের সততা সংঘের ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যবৃন্দ।

  • [১]