জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ১ তরুণকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে থানায় ধর্ষণ মামলা দায়ের হলে ধর্ষক ওই তরুণকে আটক করা হয়। আটক তরুণ ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া (তায়েব নগর) গ্রামের আব্দুল খালেকের পুত্র আহসান উল্লাহ (২৬)।
জানা যায়, গজারিয়া বাজারের পাশের মো. হেলাল চৌধুরীর বাড়ীতে এক অনাথ কিশোরী (১২) কাজ করে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী টিউবওয়েল থেকে পানি আনতে গেলে ধর্ষক ওই কিশোরীকে ঝাপটে ধরে। মুখ চেপে ধরে তার নিজের দোকানের পেছনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষিতা বাদী হেলালের স্ত্রীর কাছে সবকিছু খোলে বললে ধর্ষিতাকে জামালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। শুক্রবার রাতে ধর্ষক আহসান উল্লাহকে অভিযুক্ত করে জামালগঞ্জ থানায় মামলা হয় (মামলা নং-০২, ২৭/১২/২০১৯)। পুলিশ ধর্ষক আহসান উল্লাহকে শনিবার রাতে আটক করে।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম জানান, মামলা রুজু করার পরপরই আসামীকে আটক করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালত আসামীকে জেল হাজতে পাঠিয়েছেন।